কমলগঞ্জে সামাজিক স¤প্রীতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নে আসন্ন দ‚র্গাপ‚জা উপলক্ষে সামাজিক স¤প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউপি কার্যালয়ে সামাজিক স¤প্রীতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা তফাজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউনিয়ন বিট অফিসার এস আই নিয়াজ মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবাশীষ মলিক, মৃনাল সিংহ, মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল ছত্রী, সাধারণ সম্পাদক স্বপন নুনিয়া, নূরজাহান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিপ্লব বাউরী, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী শিপন প্রমুখ।
অনুষ্ঠানে মাধবপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed