সিলেটে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালাী পংকী বলেছেন, মহিলা দলের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। কারণ আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দলকে আর ঘরে বসে না থেকে রাজপথে নামতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দলকে রাজপথে থাকতে হবে। তিনি মহিলা দলের নতুন কমিটি করে দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা ডেইজির সভাপতিত্বে ও ফাতেমা জামান রুজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সাবেক মহানগর বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমদ মাসুক, আখতার রশিদ চৌধুরী, আফজাল হোসেন, মহিলা দলের রাহিলা জেরীন কানন, রীনা বেগম, হাফজা বেগম, শাহানা বেগম, রীনা আক্তার, সায়মা রহমান, রুমী বেগম, ফারজানা হক, পারভীন বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটের যেসব এলাকায় ৭ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবারRead More
অনুমোদন ছাড়া ব্যানার-পোস্টার লাগালে যে ব্যবস্থা নেবে সিসিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়া পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো নিষিদ্ধRead More



Comments are Closed