Main Menu

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ৭৩ জনের মনোনয়ন জমা

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল এ নির্বাচনের মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সিলেট জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, মোট ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছিলেন তবে জমা দিয়েছেন ৭৩ জন।

Manual1 Ad Code

তিনি বলেন, চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও ১ জন জমা দিয়েছেন। আর সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও জমা দিয়েছেন ১৭ জন। এবং সাধারণ সদস্য পদে ১৩ ওয়ার্ডের ৬৯ জন প্রার্থী মনোনয়ন কিনলেও জমা দিয়েছেন ৫৫ জন।

Manual5 Ad Code

এরমধ্যে ৩ জন করে প্রার্থী হয়েছেন ১নং ওয়ার্ড (সিলেট সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১, ৪২, সংরক্ষিত ১০ ও ১৪ ব্যতীত এবং সিলেট সদর), ২নং ওয়ার্ড (সিলেট সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৪০, ৪১, ৪২, সংরক্ষিত ১০ ও ১৪ এবং দক্ষিণ সুরমা উপজেলা), ৩নং ওয়ার্ড (ফেঞ্চুগঞ্জ), ৪নং ওয়ার্ড (বালাগঞ্জ), ৫নং ওয়ার্ড (ওসমানীনগর) ও ১১নং ওয়ার্ড (কোম্পানীগঞ্জ) এলাকা থেকে।

৬নং ওয়ার্ড (বিশ্বনাথ) থেকে ২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৫ জন করে ৭নং ওয়ার্ড (গোলাপগঞ্জ) ও ১৩নং ওয়ার্ড (জকিগঞ্জ) থেকে মনোননয়পত্র জমা দিয়েছেন।

Manual5 Ad Code

সবচেয়ে বেশি প্রার্থী ৮নং ওয়ার্ড (বিয়ানীবাজার) এলাকায়। এখানে লড়াই করবেন ৯ প্রার্থী।

৯নং ওয়ার্ড (জৈন্তাপুর)-এ ৪ জন।

৬ জন করে ১০ নং ওয়ার্ড (গোয়াইনঘাট) ও ১২নং ওয়ার্ড (কানাইঘাট) এলাকা থেকে ভোটের মাঠে লড়াই করতে প্রার্থিতা জমা দিয়েছেন।

আর সংরক্ষিত ১নং ওয়ার্ড (সিলেট সিটি কর্পোরেশন-দক্ষিণ সুরমা-সদর-ফেঞ্চুগঞ্জ) এলাকা থেকে মনোনয়ন জমা দিয়েছেন ৩ জন।

সংরক্ষিত ২নং ওয়ার্ড (বালাগঞ্জ-ওসমানীনগর-বিশ্বনাথ) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ নারীনেত্রী।

সংরক্ষিত ৩নং ওয়ার্ড (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে ৩ নারীনেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংরক্ষিত ৪নং ওয়ার্ড (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) থেকে মনোনয়ন জমা দিয়েছেন ৫ নারীনেত্রী।

Manual5 Ad Code

সংরক্ষিত ৫নং ওয়ার্ড (কানাইঘাট-জকিগঞ্জ) থেকে মনোনয়ন জমা দিয়েছেন ২ প্রার্থী।

জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।

তবে চেয়ারম্যান পদে আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন খান বিজয়ী হতে যাচ্ছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code