ভারতে ইলেকট্রিক স্কুটারের দোকানে আগুন, ৮ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো-রুমে লাগা ভয়াবহ আগুনে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার রাত ১০ টার দিকে হায়দরাবাদ শহরের সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ঐ শো-রুমে আগুন লাগে। পরে আগুন পার্শ্ববর্তী রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ৮ জনের মৃ্ত্যুর পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেন।
পুলিশের সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ঐ বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে বেশ কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।
এদিকে তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
Related News
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More
আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন ৪ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়িRead More



Comments are Closed