মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের প্রার্থী মিছবাহুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর। এ নির্বাচনে দলীয়ভাবে চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় মৌলভীবাজার জেলা পরিষদে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed