জৈন্তাপুরে সিলেট ট্রাস্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাস্ট ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে অসহায়-দরিদ্র অর্ধশতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার জৈন্তাপুর দারুস সুন্না আলিম মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আবর প্রবাসী জাহেদ আহমেদ’র সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর ট্রায়েবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চেয়ারম্যান ক্লেসেন্ট চিশিম বর্ষা, স্থানীয় সাংবাদিক আবদুল হালিম, গোলাম সারোয়ার বেলাল, সমাজকর্মী শামীম আহমদ প্রমুখ।
এছাড়াও সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- শাহ গোলজার আলম চৌধুরী (পাপলু) ও সাত্তার আহমদ।
ট্রাস্ট ফাউন্ডেশনের ত্রাণ পেয়ে অসহায় দরিদ্র লোকজন সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আবর প্রবাসী জাহেদ আহমেদ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সবসময় অসহায়-দরিদ্র মানুষের পাশে থাকার আশা প্রকাশ করে সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আবর প্রবাসী জাহেদ আহমেদ বলেন- ‘আমরা বন্যার সময় দুর্গত মানুষের পাশে ছিলাম। বন্যা পরবর্তী সময়েও তাদের পাশে আছি। ভবিষতেও তাদের পাশে থাকবো।’ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed