কমলগঞ্জে পিকআপের ধাক্কায় পথচারীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পিক আপের ধাক্কায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত আটটা ২০ মিনিটের সময় কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের ভটেরমিল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের সবজি ব্যবসায়ী সুধন মালাকার (৬২) মুন্সীবাজার থেকে সিএনজি করে নিজ বাড়ী ফিরছিলেন। ভটেরমিল এলাকায় তিনি সিএনজি থেকে নেমে রাস্তা পার হবার সময় পিছন দিক থেকে প্রাণ কোম্পানীর (ঢাকা মেট্রো-ন ১৬-৩৫৩৬) একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করনে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করেছে।
মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে শেষকৃত্য সম্পন্ন করা হবে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed