Main Menu

সিলেটে সুরমা নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কুশিঘাট বুরহানাবাদ এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহিন আহমদ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বি৬র্টেন স্কুলের ৭ম শ্রেণী ছাত্র। এবং পূর্ব সাদাটিকর এলাকার বাবু মিয়ার একমাত্র ছেলে।

এ তথ্য নিশ্চিত করে আনসার কামান্ডার ইমতিয়াজ রহমান ইনু বলেন, আজ বিকাল ৪টায় কুশিঘাট বুরহানবাদ এলাকায় সুরমা নদীতে দুই বন্ধু গোসলে গিয়ে সাতার কাটার সময় একজন নিখোঁজ হয়। সাথে সাথে ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসকে জানান। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে উদ্ধারে নামলেও রাত হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকে আবারও উদ্ধারে অভিযান শুরু হবে।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান ঘটনার সত্যতা
নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed