হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে কাজ করতে গিয়ে সফিকুল মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত সফিকুল মিয়া উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের জামিরুল মিয়ার পুত্র।
নবীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ জানান- উল্লেখিত সময়ে ওই কৃষক বাড়ির পার্শ্ববর্তী হাওরে কৃষি কাজ করছিল। এসময় হঠাৎ করে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে সে বজ্রঘাতের শিকার হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« রামপাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদি (Previous News)
(Next News) জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট’র নতুন কমিটি গঠন »
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed