বিটিভি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ জাবির বঙ্গমাতা হল
জাবি প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে ‘স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২’ এর ফাইনাল রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গত শুক্রবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ০.৬৬ ব্যবধানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে রানার আপ হয় জাবির বঙ্গমাতা হল।
প্রতিযোগিতায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের পক্ষে দলনেতা ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি। ১ম বক্তা ছিলেন দর্শন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী নির্বাচিতা চক্রবর্তী এবং ২য় বক্তা ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মির্জা সাকি।
রানার আপ হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে দর্শন বিভাগের শিক্ষার্থী নির্বাচিতা চক্রবর্তী করে বলেন, ‘খুব অল্প ব্যবধানে আমরা হেরেছি, এজন্য একটু খারাপ লেগেছে। তবে বাংলাদেশ টেলিভিশনের মতো জাতীয় বিতর্ক মঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে টেলিভিশন বিতর্কে আমরাই প্রথমবারের মতো ফাইনাল রাউন্ডে বিতর্ক করেছি।’
বিজিত দলকে অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed