বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে সিলেটের বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, দৌলতপুর ও বিশ্বনাথ ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই চার ইউনিয়নের ৭৮টি পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।
লামাকাজী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনামের সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়সল আহমদের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য ফজর আলী, লামাকাজী ইউনিয়ন পরিষদের সদস্য চমক আলী, সমাজসেবক নিজাম উদ্দিন, আবদুস শহীদ, মাহতাব উদ্দিন প্রমুখ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed