Main Menu

আন্তর্জাতিক গুমদিবস উপলক্ষে জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক গুমদিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি পৃথক কর্মসূচি গ্রহন করেছে।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, ইলিয়াস আলীর ড্রাইভার আনসার আলী সহ গুম হওয়া নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করবে সিলেট জেলা বিএনপি।

৩০ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হবে।

এতে সিলেট জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

এদিকে আন্তর্জাতিক গুমদিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চৌহাট্টাস্থ শহীদ মিনারের সম্মুখে সিলেট মহানগর বিএনপি-র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

এতে মহানগর বিএনপি ও এর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপি-র আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।- বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed