Main Menu

বিএনপি নেতা মুর্শেদের মৃত্যুতে মহানগর বিএনপির শোক প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেধাবী ছাত্রনেতা মাজহারুল ইসলাম মুর্শেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিএনপি নেতা মুর্শেদ শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নগরীর মজুমদারি কোনাপাড়ার বাসিন্দা।

এদিকে, মাজহারুল ইসলাম মুর্শেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বন্ধু-বান্ধব,পাড়া প্রতিবেশীদের মাঝে।

Share





Related News

Comments are Closed