ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন একজন।
শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন—রামু উপজেলার ফতেহপুর গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১), উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিলের মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০) ও একই এলাকার মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫)।
আহত হয়েছেন রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ (৩০)।
শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয় ট্রাক। এতে পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত হাবিবুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ কাজ করছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed