ছাতকে পিয়ান নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে আটক ৩
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পিয়ান নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুত্রুবার (২৬ আগস্ট) সকালে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আটকৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার নাসিরনগর থানার খুজিয়াখাইল গ্রামের মৃত তাহির আলীর ছেলে নুর মিয়া (৫০), একই জেলার সরাইল থানা সদর এলাকার মো.আলীর ছেলে মো.জাহাঙ্গীর (২৪) ও বরগুনা জেলা সদরের লাকিরতলা গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে মো.শাহাজান মিয়া (৫২)।
এরআগে বৃহস্পতিবার বিকালে পিয়ান নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালূ উত্তোলন চলছে, এমন গোপন সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক সামছুল অরেফিন সহ একদল পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকৃত ড্রেজার মেশিনসহ ৩ জনকে আটক করে পুলিশ।
এসময় ২টি ইঞ্জিন চালিত বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন আটক করা হয়। অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় রাতে থানার উপ-পরিদর্শক মো.মাসুদ রানা বিশ্বাস বাদী হয়ে বালু মহাল আইনে আটককৃত ৩ জনসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন, পিয়ান নদীতে দিনের পর দিন অবৈধ ভাবে প্রভাবশালী চক্র ইজারা গ্রহনের নাম করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। যে কারনে নদী তীরবর্তী বিভিন্ন স্থানে ব্যাপক ভাবে নদী ভাঙ্গন দেখা দেয়।
এছাড়াও নদীতে তলদেশ গর্ত তৈরী হয়ে নদীর উপর সেতুর ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী করেন এলাকাবাসী।
এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চলতি মাসেই অবৈধ ড্রেজার পরিচালনাকারীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed