Main Menu

কুলাউড়ায় রেল লাইন অবরোধ করেছে চা শ্রমিকরা

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় রেল লাইন অবরোধ করেছে চা শ্রমিকরা। এতে বন্ধ হয়ে পরেছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৪টায় কুলাউড়ার স্কুল চৌমহনী রেলর লাইন অবরোধ করেন চা শ্রমিকরা। সে সময় পাহাড়িটা ট্রেন সিলেটের দিকে আসছিলো। অবরোধের কারণে আটকা পরে পাহাড়িকা। বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেললাইন অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিচ্ছিলেন শ্রমিকরা।

অবরোধে অংশ নেওয়া চা শ্রমিক স্বপন নাইডু বলেন, এতোদিন ধরে আমরা ধর্মঘট করছি কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। তাই আজ আমরা রেলপথ অবরোধ করেছি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুছ ছালেহ বলেন, যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

রেলপথ অবরোধের কারণে ট্রেন কুলাউড়ায় আটকা পরেছে বলে জানান সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed