বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এসআর পরিবহনের একটি বাসের সঙ্গে ভুট্টা বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের আরও ১৫ জন যাত্রী।
মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ব্রহ্মচারী মন্দির নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বাসচালক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক শেখের ছেলে আব্দুল হাকিম (৩২) ও যাত্রী দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া ডাঙ্গাপাড়ার নাসির উদ্দীনের ছেলে আশিক আলী (২৩)।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুট্টা বোঝাই করা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এসময় গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও স্টাফরা পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed