বন্যার্তদের মধ্যে জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির নগদ অর্থ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক, জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মো. মজিবর রহমান বলেছেন, দূর্যোগ দুর্বিপাকে সরকারের পাশাপাশি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসায় দরিদ্র অসহায় মানুষেরা অনেকটা লাভবান হয়েছেন। বন্যায় দরিদ্র অসহায় মানুষদের মাথাগোজার ঠাই বাসস্থানগুলো ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সরকার এ সকল বন্যাক্রান্ত মানুষের দূর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন। তেমনি সমাজহিতৈষী ব্যক্তিত্ব সহ সেবামূলক প্রতিষ্ঠানগুলো সাহায্যের হাত প্রসারিত করায় আমরা দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটাতে সচেষ্ট হয়েছি।
বুধবার (১৭ আগস্ট) নগরীর ইসলামপুর মেজরটিলাস্থ জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে বন্যাক্রান্ত সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার দুস্থ ও অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতির এ মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং জালালাবাদ চক্ষু হাসপাতালের সেবা কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন।
সমিতির সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ হাসানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. এম. এ. সালাম, সৈয়দ আবু সাদেক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।
পরে অনুষ্ঠানের জেলা প্রশাসক মো. মজিবর রহমান সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার একশত অসহায় দরিদ্রদের মধ্যে ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন।
পরে জেলা প্রশাসক মো. মজিবর রহমান জালালাবাদ অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত জালালাবাদ চক্ষু হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি হাসপাতাল চত্ত্বরে একটি নিম গাছের চারা রোপন করেন। এসময় সমিতির কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed