সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিকৃবি ছাত্রলীগের মিছিল
সিকৃবি সংবাদদাতা: ২০০৫ সালের ১৭ আগস্ট রাজধানীসহ সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখার নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বুধবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়।
ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে মিছিলটি। এসময় জঙ্গীবাদ ও বিএনপি জামায়াতের মদদপুষ্ট জঙ্গী সংগঠনের নির্মম সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যা্লয় ক্যাম্পাসের রাজপথ।
এরপর ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন।
সভাপতি আশিকুর রহমান আশিক তার বক্তব্যে বলেন, সিরিজ বোমা হামলার ঘটনায় বিএনপি জামায়াতের প্রত্যক্ষ মদদ ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা ঐ জামায়াত বিএনপি জেএমবি জঙ্গীবাদ সহ ঐ কুলাঙ্গারদের দাঁতভাঙ্গা জবাব দিতে সর্বদা রাজপথে থাকবেন। ঐ কুলাঙ্গারদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বিএনপি জামায়াত ও জঙ্গীদের রুখতে সবসময় কঠোর ভূমিকায় থাকবে’।
সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হোসেন বলেন, ‘মুন্সীগঞ্জ বাদে বাকি ৬৩ টি জেলায় বিএনপি জামায়াতের মদদপুষ্ট কুলাঙ্গার জঙ্গীরা এক হাজার দুইশত কোটি টাকা খরচ করে সিরিজ বোমা হামলা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখনই এই দেশকে এগিয়ে নিতে যান এই জামায়াত শিবিরের মদদপুষ্ট জঙ্গীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫১ একরে স্বাধীনতা বিরোধীদের কোন জায়গা হবেনা’।
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সিরিজ বোমা হামলা হয়। এর পর থেকে দিনটিকে সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed