সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কালো পতাকা প্রদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের শাসনামলে তাদের মদদ পুষ্ট জঙ্গিগোষ্ঠী কর্তৃক সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখা।
বুধবার (১৭ আগস্ট) বিকালে নগরীর চৌহাট্টায় সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ এর নেতৃত্বে এই কালো পতাকা প্রদর্শন করে। এর পূর্বে সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে যোগদান করেন তারা।
কালো পতাকা প্রদর্শনে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে জঙ্গিগোষ্ঠী ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়েছিলো। তাঁরা জঙ্গি হামলার মাধ্যমে দেশকে পাকিস্তানী জঙ্গি রাস্ট্র বানাতে চেয়েছিলো। কিন্তু তাদের সেই আশা কোনদিন পুরণ হবে না। দেশের মানুষকে সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। কালো পতাকা প্রদর্শনে সিলেট মহানগর ও জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed