ইসলাম ধর্মে বিয়ে নিয়ে ফেইসবুকে কমেন্ট, ছাতকে যুবক আটক
ছাতক প্রতিনিধি: ছাতকে আর টিভির একটি নিউজের কমেন্টে ইসলাম ধর্মে মুসলিম সমাজের বিয়ে নিয়ে কটুক্তি করায় চয়ন রায় নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৪ আগস্ট) বিকালে জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রামের চন্দন রায়ের ছেলে। চয়ন রায় তার নিজ ফেইসবুক আইডির কমেন্টে ইসলাম ধর্মে মুসলিম সমাজের বিয়ে নিয়ে খারাপ মন্তব্য করায় এলাকা জুড়েই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে শান্ত করেন এবং এ ব্যাপারে কাউকে আইন হাতে তুলে না নেয়ার জন্য অনুরোধ করেন। বর্তমানে এলাকায় শান্ত অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, চয়ন রায়ের নিজ নামীয় ফেইসবুক আইডির কমেন্ট নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে সে বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে এ মর্মে থানায় জিডি করতে চেয়েছিলো।
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চয়ন রায়কে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed