সিলেটে দুদিন ধরে স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া নুরানী ১০৬/এ আবাসিক এলাকা থেকে মোঃ শফিক আলী উজ্জল (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকাল ৪টার দিকে সে নিখোঁজ হয়। নিখোঁজ শফিক সুবিদবাজারস্থ ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্র।
বৃহস্পতিবার মোঃ শফিক আলী (উজ্জল) তার কোন অজ্ঞাতনামা বন্ধুর সাথে দেখা করার কথা বলে বাসা থেবে বের হয়ে যায়। রাত অনুমান ১১টা পর্যন্ত সে বাসায় ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকেই তার সন্ধান না পেয়ে আত্মীয়স্বজনদের বাসা বাড়ীতে খোজখবর নেয়া হয়। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৭২, তারিখ ১২/০৮/২০২২) করেছেন নিখোঁজ মোঃ শফিক আলী উজ্জুলের বড় ভাই লায়েক আহমদ।
নিখোঁজ মোঃ শফিক আলী উজ্জুলের উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা। দেহ হালকা গড়ন এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো শার্ট, জিন্স প্যান্ট ও নেবি ব্লু সু জুতা।
কেউ তার সন্ধান পেলে মোঃ লায়েক আহমদের মোবাইলে (০১৭১৮-২১৮৮৯২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed