Main Menu

বাহুবলে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার ১১ আগস্ট বিকেলে উপজেলার পুটিজুরী ইউনিয়নের রুপাইছড়া রাবারবাগান সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বাহুবলের সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

এ সময় বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ সময় প্রায় ১৫শ’ ঘনফুট বালু জব্দ করা হয়।

উপজেলা ভুমি অফিস সুত্র জানায় জব্দকৃত বালু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share





Related News

Comments are Closed