হবিগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগজ্ঞ জেলা তথ্য অফিসের উদ্যোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের রাজপাড়া খুড়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ভিশন ২০৪১ এর লক্ষ্য অর্জনসমূহ এবং মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সভাপতি গোপাল চন্দ্র দাশের সভাপতিত্বে উক্ত মহিলা সমাবেশে আয়োজক হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ দেবানন্দ সিনহা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম, জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন মোঃ আলমগীর খান এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed