ওসমানী বিমানবন্দর ব্যবহার করতে পারবে ভারতের বিভিন্ন রাজ্য
বৈশাখী নিউজ ডেস্ক: বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, শিঘ্রই ঢাকা থেকে চীনে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ইতিমধ্যে এ সংক্রান্ত সকল অনুমোদনের কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিলেটে বঙ্গবন্ধু আইসিটি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চীনের পাশাপাশি দ্রুত ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা করারও পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান। এছাড়া ভারতের সেভেন সিস্টারসহ আশেপাশের অঞ্চলের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এনিয়ে ভারতের হাইকমিশনারের সাথে কথাও হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত, চীন, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যোগাযোগের শক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে সরকার।
এসময় যাত্রী সেবা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আকাশ পথে যাত্রীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। অবকাঠামোগত দুর্বলতার জন্য একটু অসুবিধা হচ্ছে তবে খুব শিঘ্রই যাত্রীরা তাদের কাঙ্খিত সেবা পাবেন বলে জানান মাহবুব আলী।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed