জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে অর্থ বিতরণ করেছে এনআরবিসি ব্যাংক
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে এনআরবিসি ব্যাংকের পক্ষ হতে বন্যার্তদের মধ্যে আর্থিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
১১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় এনআরবিসি ব্যাংক জৈন্তাপুর শাখা হতে বন্যার্তদের মধ্যে অর্থ বিতরণ করা হহয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক সিলেট শাখার আব্দুল কাদের তালুকদার ৷
এসময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, এনআরবিসি জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শাহিন মো. শাহরিয়ার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য রেজওয়ান করিম সাব্বির, যুবলীগ নেতা মাসুদ আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন বিকাশ প্রতিনিধি হাফিজ মাওলানা মুহিবুর রহমান, এনআরবিসি জৈন্তাপুর শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।
পরে অতিথিরা উপস্থিত বন্যার্তদের মধ্যে এনআরবিসি ব্যাংকের অর্থ সহায়তা বিতরণ করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed