Main Menu

জৈন্তাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আবদুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের উত্তর বাগের হাওরে এ ঘটনা ঘটে।

তিনি জৈন্তাপুর হরিপুর ইউনিয়নের উপজেলার উত্তরবাগ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আবদুর রহিম রোববার রাতে নৌকা নিয়ে মাছ ধরতে বের হয়েছিলেন। পরে গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় স্থানীয় লোকজনের সহযোগিতায় এবং হাওরে মাছ ধরতে থাকা অন্যদের সহযোগিতায় আবদুর রহিমকে উদ্ধার করে।

পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আবদুর রহিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতের শিকার হন আবদুর রহিম। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত কার্যক্রম শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed