অবৈধপথে ইতালি যাত্রা, মন্টিনিগ্রো পাহাড়ে সুনামগঞ্জের যুবকের মৃত্যু
প্রবাস ডেস্ক: ইউরোপের দেশ গ্রিস থেকে সীমান্ত পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যুর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার তাপস চন্দ্র দাশ নামের এক যুবক কয়েক বছর আগে তুরস্ক হয়ে গ্রিসে যান। সেখান থেকে স্বপ্ন দেখেন ইতালি যাওয়ার। গ্রিসে বসবাসকারী বাংলাদেশি এক দালালের মাধ্যমে চুক্তি করেন গ্রিস থেকে সার্বিয়া যাওয়ার। কথা ছিল পরে সার্বিয়া থেকে অন্য দালালের মাধ্যমে যাবেন ইতালি।
এ রুটে দালালরা প্রথমে গ্রিসের বিভিন্ন সীমান্ত দিয়ে আলবেনিয়া প্রবেশ করান। পরে আলবেনিয়ায় ২-৩ দিন রেখে সুযোগ বুঝে মন্টিনিগ্রো নিয়ে যান। মন্টিনিগ্রো নিয়েই আটকে রেখে চুক্তি করা অর্থ আদায় করেন। টাকা পরিশোধ হলে নিয়ে যান সার্বিয়া অথবা বসনিয়া। পরে সেখান থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে স্লোভেনিয়া হয়ে ইতালি পৌঁছান।
এদিকে সেই চুক্তি অনুযায়ী গত ৩ আগস্ট গ্রিস থেকে তাপসসহ প্রায় ৩০ জনের একটি ‘গেইম’ নিয়ে আলবানিয়া পৌছাঁয় দালাল চক্রটি। আলবেনিয়া স্থল সীমান্ত থেকে তীব্র গরমের মাঝে ৮ ঘণ্টায় উঁচু পাহাড় পাড়ি দিয়ে মন্টিনিগ্রো প্রবেশের সময় হঠাৎ পাহাড়ের মাঝে লুটে পড়েন তাপস।
এ সময় তার মৃত্যু নিশ্চিত ভেবে দালালসহ অন্যান্য যাত্রীরা তাকে রেখেই চলে যান। তার সঙ্গে থাকা পরিচিত দুইজন অনেক চেষ্টা করে তার কোনো সাড়া না পেয়ে তারাও চলে যান। তবে তারা একটি ভিডিও করে গ্রিসে থাকা স্বজনদের কাছে পাঠিয়ে ঘটনাটি জানান।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed