Main Menu

হবিগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও জেলা বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

৭ আগষ্ট আনুষ্ঠানিক ভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে এক আলোচনা অনুষ্টিত হয়।

জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো: আবু জাহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ হবিগঞ্জ মো: নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, চেয়ারম্যান উপজেলা পরিষদ হবিগঞ্জ মো: মোতাচ্ছিরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা সিলেট মোঃ তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগন, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Share





Related News

Comments are Closed