চীনে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: চীনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
রোববার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে শাহরিয়ার আলম জানান, সোমবার (৮ আগস্ট) থেকে চীনে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। করোনার কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল।
এ দিকে বৈঠক শেষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ফেসবুকে পেজে জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা করেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দেওয়া হবে।
এর আগে, বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সেগুলো হলো- সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা। আরও একটি বিষয়ে চুক্তি সই হয়েছে সেটা বিবৃতিতে জানানো হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed