ছাত্রদল নেতা নুরে আলমের রক্ত বৃথা যাবে না : সিলেট বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগনের পক্ষে কথা বললেই আওয়ামীলীগ গুম খুনের অপরাজনীতিতে মেতে উঠে। ছাত্রদল নেতা নুরে আলমকে কি বিভৎসভাবে হত্যা করা হয়েছে। হাসপাতালে কিভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তা সবাই দেখেছেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার সহ জনগনের দাবী আদায়ের আন্দোলনে রাস্তায় নেমে নুরে আলমকে শহীদ হতে হলো। শহীদ নুরে আলমের রক্ত বৃথা যাবেনা। ইনশাআল্লাহ অতি শীঘ্রই স্বৈরাচারের পতন হবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed