কমলগঞ্জে লাঘাটা ছড়া থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাঘাটা ছড়া থেকে আব্দুল মন্নান (৬৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর এলাকার লাঘাটা ছড়া থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মন্নান একই এলাকার মকবুল মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আব্দুল মন্নান মঙ্গলবার রাতে বাড়ির পাশে লাঘাটা ছড়ায় বরশি দিয়ে মাছ শিকার করতে যান। সকালে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজাখুঁজি করে লাঘাটা ছড়ায় কাঁদার মধ্যে তাঁর লাশ দেখতে পান। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়িকে খবর দিলে তারা দ্রæত এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
নিহত আব্দুল মন্নানের ছেলে তালেব মিয়া বলেন, আমার বাবা প্রায় সময় রাতে লাঘাটা ছড়ায় বরশি দিয়ে মাছ শিকার করতেন। আমরা ধারণা করছি গতকাল রাতে মাছ শিকার করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান গাজী আব্দুল মন্নান এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed