কমলগঞ্জে স্কুলে প্রবেশ করে ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, যুবক গ্রেপ্তার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চাবদ্যালয়ের ২য় তলায় উঠে শ্রেণি কক্ষের সামনে ১০ম শ্রেণির মণিপুরি মুসলিম এক ছাত্রীর হাতে ধরে টানা হেছড়া করে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
ছাত্রীর করা মামলায় মঙ্গলবার (২ আগস্ট) রাতে কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক নাজিম মিয়াকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে।
এরআগে মঙ্গলবার (২ আগস্ট) বেলা দেড়টায় উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
আটক নাজিম মিয়াকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
লাঞ্চিত ছাত্রী উপজেলার আদমপুর ইউনিয়নের দক্ষিণ তিলকপুর গ্রামের আব্দুস শহীদের মেয়ে। গ্রেফতার হওয়া বখাটে নাজিম মিয়া উত্তর তিলকপুর গ্রামের তালেব মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানায় করা ছাত্রীর অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার সময় বখাটে নাজিম মিয়া তাকে নানাভাবে উত্যক্ত করত। এছাড়াও তাকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসতো। গত মঙ্গলবার বেলা দেড়টায় টিফিনের বিরতির সময় সে (নাজিম মিয়া) বিদ্যালয় ভবনের দোতলায় উঠে শ্রেণি কক্ষের সামনে এসে ছাত্রীর হাতে ধরে টানা হেছড়া করে। এক পর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করলে ছাত্রী চিৎকার করলে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসলে বখাটে যুবক পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে ঘটনাটি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তার নির্দেশে সন্ধ্যার পর পুলিশ উত্তর তিলকপুর গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক নাজিমকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। রাতে লাঞ্চিত ছাত্রী তার পরিবার সদস্যদের সাথে নিয়ে কমলগঞ্জ থানায় উপস্থিত হয়ে আটক বখাটে যুবকের ওপর লিখিত অভিযোগ করে। পরে পুলিশ এ অভিযোগে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে মৌলভীবাজার আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed