Main Menu

শেওলা সড়কের বেহালদশায় ব্যাহত আমদানি-রফতানি

বৈশাখী নিউজ ডেস্ক: অনেকদিন পানির নিচে ছিলো সিলেট-বিয়ানীবাজার সড়ক। ফলে সড়কের অধিকাংশ স্থানে ভেঙ্গে গর্ত তৈরী হয়েছে। কোন কোন স্থানে রাস্তায় পিচ ভেঙ্গে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের গর্তে বৃষ্টির পানি জমে কাদায় রাস্তার বেহাল অবস্থা তৈরী হয়েছে।

এতে রাস্তা দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে ব্যাহত হচ্ছে শেওলা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি।

সংশ্লস্টিরা জানিয়েছেন, সড়কটি জরুরীভিত্তিতে মেরামতের উদ্যোগ গ্রহণ করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে ও আমদানি-রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্থ হবে।

শেওলা স্থল বন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ন স্থল বন্দর। ভারত হতে বিপুল পরিমানে পাথর, কয়লা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পিয়াজ ও আদা আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ হতে বিপুল পরিমানে সিমেন্ট, মাছ, তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে। তাছাড়া শেওলা বর্ডার দিয়ে শত শত যাত্রী ভারতে যাতায়াত করে।

এ সড়ক দিয়ে গােলাপগঞ্জ, বিয়ানীবাজার উপজেলার লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। রাস্তার বেহাল দশার কারণে সংশ্লিষ্ট এলাকার জনগন ভোগান্তির শিকার হচ্ছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার কারণে শেওলা স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে, এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব ক্ষতি হচ্ছে। আমদানী রূপ্তানী বানিজ্য তথা রাজস্ব আয়ের স্বার্থে উক্ত রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।

Share





Related News

Comments are Closed