নেত্রকোণায় ফ্রিজের দোকানে ৩০ হাজার টাকা জরিমানা
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের ছোট বাজার এলাকায় মনি ইলেকট্রনিকস নামের ফ্রিজের দোকানে বেশী মূল্য নির্ধারন করে ২০% ডিসকাউন্ট দেখিয়ে ফ্রিজ বিক্রি করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম।
সোমবার (১ আগষ্ট) দুপুরে মনি ইলেকট্রনিকস দোকানে গোপন সূত্রে খবর পেয়ে নেত্রকোণা সদর উপজেলার ছোট বাজারে এলাকায় ফ্রিজের দোকানে এ অভিযান পরিচালনা করেন।
পরে সরেজমিনে গিয়ে দেখেন মনি ইলেকট্রনিকস KRT 315GB কনকা ফ্রিজের ৩৯,৭৬০ টাকার মূল্য অবৈধভাবে বৃদ্ধি করে ৪৯,৭০০ টাকা নির্ধারিত করে ২০% ছাড় দেখিয়ে ফ্রিজ বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা করায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed