হবিগঞ্জে ইমাম মুয়াজ্জিনদের মাঝে ঋণ ও আর্থিক সাহায্য প্রদান
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে “সুদবিহীন ঋণ ও আর্থিক সাহায্য” প্রদান করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো: মাহবুব আলী।
জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ১৮ জনের মাঝে ১৫ হাজার টাকা করে সুদ বিহীন ঋণ বিতরণ করা হয় এবং ৮১ জনকে ৪০০০ টাকা করে আর্থিক সাহায্য বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed