স্বামী হত্যার দায়ে একদিনে ৩ নারীর মৃত্যুদন্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: নিজ স্বামীদের হত্যার দায়ে ইরানে একদিনে তিন নারীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। একটি এনজিও শুক্রবার (২৯ জুলাই) এমন তথ্য জানিয়েছে।
নরওয়েভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানায়, ইরানে একদিনে যে তিন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সবাই স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ২৫ বছর বয়সী এক নারী রয়েছেন। ১০ বছর আগে যাকে ১৫ বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল।
বুধবার (২৭ জুলাই) সোহেইলিয়া আবাদী নামে ওই নারীকে ফাঁসি দেওয়া হয়। বিয়ের পরপরই দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ১০ বছর ধরেই কারাবন্দি ছিলেন আবাদী।
এছাড়া একই ধরনের অভিযোগ আরও দুই নারীকে ফাঁসি দেওয়া হয়েছে।এ নিয়ে এক সপ্তাহে ৩২ নারী-পুরুষের ফাঁসি কার্যকর করল দেশটি।
আইএইচআরের তথ্য অনুযায়ী, গত বছর ইরানে কমপক্ষে ৩৩৩ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০২০ সাল থেকে এই সংখ্যা ২৫ শতাংশ বেশি।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed