Main Menu

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে গাউসিয়া কমিটির ঢেউটিন-মুরগী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মানবিক কর্মসূচির আওতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বুধবার (২৭ জুলাই) ঢেউটিন ও মুরগী বিতরণ করা হয়েছে।

এর আগে, গত সপ্তাহে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে এক কেজি করে মোট ২০ টন কোরবানির মাংস বিতরণ করা হয়।

এছাড়াও তখন সনাতন ধর্মাবলম্বীদের কোরবানির মাংস দিতে না পারায় এবারে তাদের মধ্যে মুরগী বিতরণ করা হয়। সেই সাথে ওষুধ, কাপড়-চোপড়, চাল-ডাল, আলু-লবণ, তেলসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীও প্রদান করা হয়েছে।

সিলেটের কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর, শিমুলতলা, সুনামগঞ্জ জেলার ছাতক থানার রাউলী, সিরাজগঞ্জ বাজার, পাথুরিয়া ইউনিয়নের তেহকিয়া গ্রামসহ বিভিন্ন এলাকায় এসব ত্রাণ প্রদান করা হয়।

গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, যুগ্ম-মহাসচিব ও মানবিক সেবা টিমের প্রধান এড. মুহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ারের নেতৃত্বে ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন মানবিক টিমের সদস্য মুহাম্মদ আহসান হাবীব চৌধুরী হাসান, মুহাম্মদ এরশাদ খতিবী, সিলেট গাউসিয়া কমিটির যুগ্ম আহবায়ক ও মইয়ারচর মাদারাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নীয়ার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরি, সুনামগঞ্জ গাউসিয়া কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ কমর উদ্দিন আল-কাদেরী, গাউসিয়া কমিটির সিলেট প্রতিনিধি মুহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী শুভ, কোম্পানিগঞ্জ উপজেলার বাবুল মিয়া চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি ডা. নূর আলম, মুহাম্মদ শাহেদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed