পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে মজিবর (৮) ও হাবিবা (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) রাতে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের নামাগছ গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত মজিবর ও হাবিবা ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে-মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মৃত ওই দুই শিশুর বাবা হান্নান নতুন বাড়ির কাজের জন্য তিন চাকার ভ্যানে করে বাড়ি থেকে বেশ দূরে থাকা ইট পয়েন্ট থেকে ইট লোড করে নিয়ে আসছিলেন। একসময় ওই দুই শিশু ফাঁকা ভ্যান পেয়ে বাবার ভ্যানে চড়ে ইট পয়েন্টে যায়। খেলার মাঝে আবার বাবার ইটের ভ্যানের সাথে বাড়িতে যাওয়া আসা করে। এদিকে কাজের ফাঁকে বাবা হান্নান ছেলে মেয়ের কথা ভুলে গিয়ে কাজ শেষে বাড়িতে ভ্যান রেখে পাশে থাকা ছোট এক বাজারে যান। এদিকে হঠাৎ তাদের কথা মনে পড়ে বাড়িতে গিয়ে খবর নেয়। ছেলে মেয়ে বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ৯টার সময় ইট পয়েন্টের পাশে থাকা পুকুরে খুঁজতে গেলে ডুবন্ত অবস্থায় দুই ভাইবোনকে দেখতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed