সিলেটে চালু হচ্ছে ওয়াসার কার্যক্রম, চলছে বোর্ড গঠন প্রক্রিয়া
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিনের পানি সংকট দুর করতে সিলেট মহানগরীতে গঠিত হচ্ছে ওয়াসা। গত মার্চে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এখন চলছে ওয়াসা বোর্ড গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া। ওয়াসা গঠন হলে নগরীতে সুপেয় পানির সংকট দুর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, সিসিক এলাকায় সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ওয়াসা প্রতিষ্ঠা করা হয়েছে। সিলেট ওয়াসা পরিচালনার লক্ষ্যে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড গঠন এবং একই আইনের ২৮(১) ধারা অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত মহানগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রযোজ্য ক্ষেত্রে সিটি করপোরেশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানের মতো পরিচালিত হবে। পরবর্তীতে আদেশ জারির মাধ্যমে পর্যায়ক্রমে সিলেট মহানগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সিলেট ওয়াসার কাছে হস্তান্তর করা হবে।
জানা যায়, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শহরও ক্রমশ বিস্তৃত হচ্ছে। বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের ৭ লাখ বাসিন্দা। আর এসব বাসিন্দাদের জন্য প্রয়োজন ৮ কোটি লিটার পানি। কিন্তু সিটি কর্পোরেশন সরবরাহ করতে পেরেছে ৬ কোটি লিটার। চাহিদার তুলনায় দীর্ঘদিন থেকে চলছে পানি সংকট।
এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতি, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিলেটের নাগরিকদের দীর্ঘদিনের দাবি ছিল, পানি সরবরাহ ও নর্দমা ব্যবস্থাপনার জন্য আলাদা একটা কর্তৃপক্ষ গঠন করা হোক। এখন সিলেট ওয়াসা প্রতিষ্ঠার জন্য প্রজ্ঞাপন হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। দ্রুত যেন এর কার্যক্রম শুরু হয়, এ দাবিও আমরা এখন জানাচ্ছি।
সিলেট সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান জানান, সিলেট ওয়াসা প্রতিষ্ঠা হলেও ওয়াসা বোর্ড গঠন ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়াধিন রয়েছে। এর আগ পর্যন্ত নগরীর পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা বর্তমানের মতো পরিচালিত হবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed