নেত্রকোণায় অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলায় লক্ষিগঞ্জ ইউনিয়নে ৪টি বসতঘরসহ নগদ ৯৫ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গত বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে লক্ষিগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের গিডুরপাড়া বাজারের পাশে পুরোনো ভবের বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। এতে নগত ৯৫ হাজার টাকাসহ প্রায় ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কিছুদিন যাবৎ এলাকার কিছু মাদক সেবনকারী দিনে ও রাতে এখানে গিয়ে একটি পরিত্যক্ত ঘরে মাদক সেবন করে আসছিল। এখানে এলাকা ছাড়াও আশে পাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বড় বড় মাদক সেবন কারী ও মাদক ব্যবসায়ীরা প্রায়ই এদিকে আসে। রাতের বেলা অনেক সময় বাজার থেকে লোকজন বাড়ি ফেরার সময় তাদের আনাগুনা করতে দেখা যায়। কিন্তু তাদেরকে কেউ কিছু বলতে সাহস পায় না। আশ পাশের গ্রামের ভাল ভাল ফ্যামিলির সন্তানরা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত হয়েছে। আর এই ঘরটিতে মাদক সেবনের আড্ডা ছিল।
পরে গত বৃহস্পতিবার রাতে আনুমানিক ২ টার দিকে হঠাৎ ঔ পরিত্যক্ত ঘরটিতে আগুন দেখা যায়। পরে এলাকার লোকজন সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু বিদ্যুৎ সংযোগ থাকার কারনে ভয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি লোকজন। তাই ৪টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য মোঃ রাসেল মিয়া বলেন, চেয়ারম্যান মহোদয় এসেছিলেন সরকারি অনুদানের জন্য আবেদন করার কথা বলেছেন। আর মাদক সেবনকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
এ ব্যাপারে লক্ষিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আজহারুল হক তুহিন বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, ভোক্তভোগি পরিবার গুলোকে বলেছি সরকারি অনুদানের জন্য আবেদন করার জন্য। আমি অনুদানের জন্য ইউএনও মহোদয়ের সাথে কথা বলব। চেয়ারম্যান তুহিন আরো বলেন মাদক সেবনকারীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদক সেবনকারী যেই হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, আমি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed