নেত্রকোণায় বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই মুক্তার মিয়ার (৩৭) মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত মিলন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উপজেলার লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের শালদীঘা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মিলন মিয়া ও মুক্তার মিয়া ওই গ্রামের কেনু মিয়ার ছেলে। মুক্তার মিয়া ছিলেন কাঠ বিক্রেতা। মিলন মিয়াও একই ব্যবসায় জড়িত ছিলেন।
লেপসিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মুক্তার তার মা ও বোনের সঙ্গে তাদের পারিবারিক ঋণ পরিশোধের বিষয় নিয়ে কথা কাটাকাটি করছিলেন।
এ সময় যুক্ত হন মুক্তারের বড় ভাই মিলন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মুক্তারকে সজোড়ে ঘুষি দেন মিলন। এতেই মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা যান মুক্তার মিয়া।
লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে এ ব্যাপারে হত্যা মামলা নেয়া হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed