দেশের বাজারে কমল সোনার দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মানভেদে সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমছে ১ হাজার ১৬৬ টাকা। ফলে প্রতি ভরি ভালোমানের সোনার দাম কমে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।
রোববার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (১৮ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোন কেনাবেচা করা হবে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা, যা এতদিন ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৭৪ হাজার ৮৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৩ হাজার ২১৮ টাকা, যা আগে ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। এই মানের স্বর্ণের দাম কমেছে ভরিতে ৯৩৪ টাকা।
এদিকে সনাতনি প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৫২ হাজার ৭২১ টাকা, যা আগে ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই রয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত ৬ জুলাই দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওই সময় ভরিতে দাম কমে ১ হাজার ১৬৬ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed