Main Menu

বড়লেখায় এক রাতে ১৩ দোকানে চুরি

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা চত্ত¡র প্রাঙ্গণ ও পানিধার এলাকায় বৃহস্পতিবার (১৪ জুলাই) রাতে একসাথে ১৩ দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে দোকানগুলোর সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করলেও ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া তেমন কোন মালামাল নেয়নি বলে দোকান মালিকগণ জানিয়েছেন। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত দু’টার পর উপজেলা চত্ত¡র প্রাঙ্গণের অর্নব ফটোষ্ট্যাট এন্ড ষ্টেশনার্স, সাইফুর কম্পিউটার, ইত্যাদি ষ্টোর, সুরচি এন্টারপ্রাইজ, হাসান ভেরাইটিজ ষ্টোর, সেজুতি ফার্মেসী, জাফর ফার্মেসী, আফিফ কার হাউজ ও ফাবিহা কম্পিউটারের দোকানের সামনের সাটারের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। এছাড়া প্রায় ১শ গজ অদূরে পানিধার বাজারের তোফায়েল ডিপার্টমেন্টাল ষ্টোর, কারওয়াস, লিলি ফুড ও কয়েছ ভেরাইটিজ ষ্টোরে চুরির ঘটনা ঘটেছে।

ইত্যাদি ষ্টোরের সত্ত¡াধিকারী সাইফুর রহমান ও অর্নব ফটোষ্ট্যাট এন্ড ষ্টেশনার্সের স্বত্তাধিকারী রুপম দাস জানান, চোরেরা প্রত্যেকটা দোকানে একই কায়দায় তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে। ক্যাশবাক্সের খুচরো টাকা ছাড়া চোরেরা অন্য কোন মালামাল নয়নি। মেইন রোডের পাশের দোকানগুলোতে এধরণের দুঃসাহসি চুরির ঘটনায় ব্যবসায়ি মহলে আতংক বিরাজ করছে।

Share





Related News

Comments are Closed