এইচএসসির ফরম পূরণের সময় আরও বাড়লো
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ফরম পূরণ চলবে ২৬ জুলাই পর্যন্ত। আর ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। আগের সময়সূচিতে ৬ জুলাই ছিল ফরম পূরণের শেষ দিন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের পুনর্নির্ধারিত সময় ২৭ জুলাই পর্যন্ত।
গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথমে ২২ জুন পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে তা ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়।
সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে সরকার।
পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়:
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছে সরকার। কিন্তু এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় নিদিষ্ট সময়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ, প্রস্তুতির অংশ হিসেবে এ দুটি পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন।
Related News
শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালং (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু)Read More
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতকRead More



Comments are Closed