Main Menu

ছাতকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

Manual7 Ad Code

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় সফিক মিয়া নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে কালারুকা ইউনিয়নের কালারুকা পুর্বপাড়ায় এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে একটি কলাগাছ কাটা নিয়ে সফিক মিয়ার ছেলে বউ রুহেল মিয়ার স্ত্রীর সাথে ঝগড়া হয় একই বাড়ির খালেদ মিয়া ও তার স্ত্রীর সাথে। এর জের ধরে সফিক মিয়ার উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন।

Manual6 Ad Code

হামলায় গুরুতর আহত সফিক মিয়াকে (৬০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সফিক মিয়া কালারুকা গ্রামের আব্দুর রহিমের পুত্র।

Manual3 Ad Code

ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে খালেদ মিয়ার স্ত্রীকে আটক করা হয়েছে ।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code