Main Menu

৯৯৯ টাকায় পদ্মা সেতু দেখার সুযোগ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র ৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভ্রমণের প্যাকেজ দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি)।

Manual1 Ad Code

মঙ্গলবার (১২ জুলাই) এ প্যাকেজ ঘোষণা করা হয়।

পর্যটন করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার গণমাধ্যমকে বলেন, স্বাভাবিক রেটের চেয়ে ৫০% ডিসকাউন্টে স্বপ্নের পদ্মা সেতু ও নান্দনিক ভাঙা চত্বরে পর্যটনের আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে ট্যুর হবে ২২ জুলাই শুক্রবার।

Manual1 Ad Code

আগ্রহীদের আগে প্যাকেজ বুকিং করে ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের সামনে আসতে হবে। পৌনে ৪টায় আসন গ্রহণ ও ৪টায় ভ্রমণ শুরু হবে। দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সেতু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। রাত ৯টায় ট্যুর শেষ হবে।

Manual6 Ad Code

পর্যটন করপোরেশন জানায় আগ্রহীরা ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেয়া হবে।

Manual6 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code