মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতী সন্তান মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মাজারে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন,স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহসুন রশিদ চৌধুরী, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, কার্যনির্বাহী সদস্য ফয়সাল মাহমুদ (সিলেট ডিসি ট্রাফিক), সদস্য সাহিদুর রহমান সাহেদ,সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, পরিচালক সিলেট চেম্বার অব কমার্স শওকত আহমেদ জুনেদ, হাবিবুর রহমান।
শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনা শেষে নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহণ করেন যে, চলতি জুলাই মাসের শেষাংশে ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে নগরীর নির্ধারিত স্থানে ফ্রী মেডিকেল সেবা প্রদানের আয়োজন করা হবে।
Related News
সিলেটের ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটিতে ভয়াবহRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ লাখ ৩৭ হাজারRead More



Comments are Closed