Main Menu

পটিয়ায় বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১০ বাস যাত্রী আহত হয়েছেন।

Manual5 Ad Code

সোমবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার কমল মুন্সীর হাটের অদূরে জলুয়ার দিঘীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের টিম লিডার প্রদীপ ত্রিপুরা সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে নিহতদের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। আর আহত এক বাস যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চন্দনাইশ উপজেলা থেকে পটিয়ার দিকে আসছিল। এ সময় কক্সবাজার থেকে নগর অভিমুখী একটি বাস পেছন থেকে অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে অটোরিকশার সব যাত্রীই মারা গেছেন। বাসের ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code