ব্যাংক-বীমা খুলছে মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-বিমা ও পুঁজিবাজার। ওইদিন থেকে পূর্ণদিবস ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে।
সাধারণ সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।
রোববার দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি। ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে মঙ্গলবার অফিস পাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা।
ঈদের আগে গত সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারও বিভিন্ন এলাকায় ব্যাংক খোলা ছিল। ওই দুই দিন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখাগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত লেনদেন হয়। কোরবানির পশুর হাটের ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যাংক লেনদেনের সুবিধার্থে এ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
Related News
ফের দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মাম শহরের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকেRead More
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ৪ জরুরি নির্দেশনা দিল মাউশি
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চারটি জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাRead More



Comments are Closed